এই ঈদে অসুস্থ দুই বিশিষ্ট আলেমে দ্বীন: দোয়া কামনা

ইসলাম টাইমস ডেস্ক: প্রবীণ আলেমেদ্বীন, উত্তরখান মারকাজুল কোরআন ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম, মাদরাসায়ে নুরিয়া আশরাফাবাদের সাবেক উস্তায, মাদরসাতুল মদীনার সাবেক নাযেম সাহেব মাওলানা শফীকুল্লাহ মাহবুবুর রহমান (৭২) তীব্র অসুস্থ হয়ে আহসানিয়া ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পারিবারিক সূত্রে জানা গেছে,  তিনি মেরুদণ্ড ও মুত্রাশয়ের তীব্র ইনফেকশনে ( সংক্রমণ) ভুগছেন।

জানা গেছে, গত রমজানের আগে থেকেই তিনি বেশি অসুস্থ বোধ করছিলেন। গত কয়েক মাস গ্যাস্ট্রোলজি ও নিউরোলজি বিশেষজ্ঞের অধীনে তাঁর চিকিৎসা চলেছে। তাঁর ছাত্র-শিষ্যরা তাঁর আশু আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

অপরদিকে বিশিষ্ট লেখক আলেমে দ্বীন, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাবেক প্রেস সেক্রেটারী, নোয়াখালি সেনবাগের মাইজদিপুর আল মাদরাসাতুল বাশিরিয়ার প্রিন্সিপাল মাওলানা ইসহাক ওবায়দী (৭১) কদিন ধরে মেরুদণ্ডের হাড়ক্ষয় জনিত ব্যাথার কারণে তীব্র অসুস্থতায় ভুগছেন।এরই মধ্যে কয়েকবার চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। স্বাস্থ্যগত অন্য সমস্যার কারণে তাকে ব্যাথার ওষুধ দেওয়া যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি এখন নোয়াখালির বাড়িতে অবস্থান করছেন। ঈদের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনার কথা পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর ছাত্র-শিষ্যরা রোগমুক্তির জন্য সবার কছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট
পরবর্তি সংবাদকাল আরাফায় হাজ্বীরা কী আমল করবেন