খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার দুপুর দেড় টার দিকে লাইনচ্যুতির এ ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে পারাপারের লাইন বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে লাইনচ্যুত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা উদ্ধারকাজে কতক্ষণ লাগবে তা এখনো জানাতে পারেনি।

পূর্ববর্তি সংবাদদেশের ৮৬ হাজারের বেশি কারাবন্দি মশারি ছাড়াই দিন কাটান
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে বাংলাদেশে ‘জলঘোলা’ করলে ব্যবস্থা নেওয়া হবে: বেনজীর