মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে অজ্ঞাতনামা ১৭ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: গত সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালালে অজ্ঞাতনামা ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

 

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত সপ্তাহে কায়রোতে বিভিন্ন গাড়ির মধ্যে সংঘর্ষকে একটি ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে অভিহিত করেন। কেননা, গাড়িগুলোর একটি বিস্ফোরক ভর্তি ছিল।

মিশরের রাজধানীতে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে রোববার মধ্যরাতের আগ মুহূর্তে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক ভর্তি দ্রুতগামী একটি গাড়ি সেখানে অপর তিনটি গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

 

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে বাংলাদেশে ‘জলঘোলা’ করলে ব্যবস্থা নেওয়া হবে: বেনজীর
পরবর্তি সংবাদপাঁচ দিন পর জুমআর জন্য কাশ্মীরে কারফিউ সাময়িক শিথিল করা হয়েছে