গর্জে উঠো রণবীর, আজাদ করো কাশ্মির: ইসলামী আন্দোলন

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের দয়াময়ী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‘গর্জে উঠো রণবীর-আজাদ করো কাশ্মীর’, ‘কাশ্মীরদের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও’, মুসলিম নির্যাতন বন্ধ কর-করতে হবে’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো-কাশ্মীরকে স্বাধীন করো’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে সহস্রাধিক মুসলিম তৌহিদী জনতা এ মিছিলে অংশ গ্রহণ করেন।

মিছিল শেষে শহরের বকুলতলা চত্বরে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জেলা জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মোজাম্মেল হক, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ লিয়াকত হোসাইন, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম মাসুম মুশফিক প্রমুখ।

বক্তারা বলেন, বিনা উস্কানিতে ভারতে মুসলমানদের উপর লাগাতার নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে হিন্দু উগ্রবাদী মোদী সরকার। এছাড়া কাশ্মীরে মুসলিম নির্যাতনসহ তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। অবিলম্বে কাশ্মীর ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে এবং কাশ্মীরে মুসলমানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ করে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।

পূর্ববর্তি সংবাদআগরতলায় জমি দেওয়ার বিষয়ে কারো সঙ্গে কথা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদমাদক বিক্রির আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১