কাশ্মীর প্রশ্নে ভারতের পাশেই আছে রাশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরে কেন্দ্রীয় শাসন জারি করার ব্যাপারে ভারতকে সমর্থন জানাল রাশিয়া। মস্কো জানিয়েছে, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর রাজ্যের স্ট্যাটাস বদলেছে ভারত। একই সঙ্গে ভারত পাকিস্তান দুই দেশকেই শান্তি রক্ষার বার্তাও দিয়েছে রাশিয়া।

রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আশা করি যে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পর্কের পক্ষে প্রত্যাশা করে আসছে।’

পূর্ববর্তি সংবাদআরাফার ময়দানে হঠাৎ ঝড়-বৃষ্টি
পরবর্তি সংবাদআবারও ‘ভিআইপি’র জন্য ফেরি আটকে রাখার অভিযোগ