বাসের ধাক্কায় সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীসহ সাংবাদিক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: বাসের ধাক্কায় সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীসহ সাংবাদিক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গদাইপুর জোড়ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সাবেক রায়গঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্থানীয় লক্ষ্মীখোলা গ্রামের রফিকুল ইসলাম জিন্না ও তার স্ত্রী মোরশেদা খাতুন।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ও রায়গঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনে অফিসার সেরাজুল ইসলাম জানান, সকালে স্ত্রীকে নিয়ে রফিকুল ভ্যানযোগে গাদাইপুর যাচ্ছিলেন। তারা গাদাইপুর জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী মোরশেদা খাতুন নিহত হন। রফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তি সংবাদজাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত
পরবর্তি সংবাদ কুরবানীর গোশত বিতরণ: প্রচলিত পদ্ধতি ও আমাদের করণীয়