লিবিয়ায় গাড়ি বোমা হামলায় দুই জাতিসংঘ কর্মী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়ার বেনগাজিতে গাড়ি বোমা হামলায় জাতিসংঘের দুজন কর্মী প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। জাতিসংঘ দেশটিতে চলমান গৃহযুদ্ধ নিরসনে শান্তিচুক্তিতে মধ্যস্থতার চেষ্টা করছে।

শনিবার একটি ব্যাংক ও শপিং মলের সামনে এই ঘটনা ঘটে। হামলার সময়ই গাড়িতে পুরে মারা যান জাতিসংঘের এক কর্মী।

রয়টার্সের এক প্রতিবেদক জানান, বেনগাজি হাসপাতালে থাকা ওই দুই মরদেহের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তারা লিবিয়ায় জাতিসংঘ মিশনের সদস্য। হাসপাতালের কয়েকজন কর্মী জানান, তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক।

হামলার সময়ই ইদুল আজহাকে সামনে রেখে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন এলএনএ কমান্ডার খলিফা হাফতার। মঙ্গলবার পর্যন্ত কার্যকর থাকবে এই ঘোষণা।

লিবিয়ায় জাতিসংঘ মিশনের মুখপাত্র জিন এল আলম বলেন, তারা তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন।

পূর্ববর্তি সংবাদআজ বিশ্বের অনেক দেশে পালিত হচ্ছে ঈদুল আযহা
পরবর্তি সংবাদথানায় গণধর্ষণ: ওসি ৩ বার, তারপর এসআই, পরে আরও ৩ জন