ইসলাম টাইমস ডেস্ক: যোগাযোগ ব্যবস্থাপনার পরিকল্পনার অভাবে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার সব জায়গার ন্যায় এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। ঈদের আগ মুহূর্তে সড়কে চাঁদাবাজির পরিমাণ এতই বেড়ে গেছে যে তা গাড়ি চলাচলে ধীরগতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এসময় মির্জা ফখরুল দেশবাসীকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান।
বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার এত বেশি অমানবিক, এত বেশি বেআইনি কাজ করছে যে, ক্ষমতায় টিকে থাকতেই সমস্ত অনৈতিক কাজ করছে।
















