কাশ্মীরে ভারত সরকারের নৃশংসতা নিয়ে যা বললেন অমর্ত্য সেন

ইসলাম টাইমস ডেস্ক: অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন বলেছেন, ভারত সরকার কাশ্মীরে যে নৃশংসতা চালাচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় কলঙ্ক।

গত শনিবার ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরের জনগণ তাকিয়ে আছে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। বিক্ষোভ দমন করতে ভয়ংকর ও সহিংস ব্যবস্থা নেয়া হচ্ছে, সংবাদপত্র নিষিদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, এতে কাশ্মীরিরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এগুলো করে কাশ্মীরিদের যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তাতে তাদের ভারতকে আপন ভাবার কোনো কারণ নেই।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক বলেন, কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতার ওপর সিএনএনের দীর্ঘ এক প্রতিবেদন আমি দেখেছি। ভারতের বাকি অংশের সঙ্গে কাশ্মীরিদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য রয়েছে।

পূর্ববর্তি সংবাদঈদযাত্রার মতো ফিরতি-যাত্রাও স্বস্তিদায়ক হবে : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদশাইখুল হাদিস যাকারিয়া কান্দলভীর ছেলে মাওলানা তালহা কান্ধলাভীর ইনতিকাল