কাশ্মীরে নজরদারি ও ব্যাপক তল্লাশির মধ্যে নিরানন্দ ঈদ উদযাপন ( ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: কড়া নজরদারি ও ব্যাপক তল্লাশির মধ্যেই চলছে কাশ্মীরের নিরানন্দ ঈদ উদযাপন। বিক্ষোভ-মিছিল হতে পারে আশঙ্কা করে শ্রীনগরের বেশিরভাগ মসজিদে ঈদের নমাজ আদায়ের অনুমতি দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভিডিও নিউজে দেখা যায়, মসজিদে প্রবেশের পথে মুসল্লিরা ব্যাপক তল্লাশির মুখোমুখি হচ্ছেন। মসজিদের প্রবেশমুখে সেনা সদস্যরা কঠোর অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে।

ভিডিওতে আরো দেখা যায়, নামাযের পূর্বে ও পরে মসজিদের সামনের রাস্তাগুলো নির্জন, থমথমে। হঠাৎ কেউ আসছে যাচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাসহ  বেশ কয়েকজন রাজনীতিবিদ, যারা গত সপ্তাহ থেকে নজরবন্দি রয়েছেন, তাদের স্থানীয় মসজিদে নমাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ভারতের সরকারের তরফে বলা হচ্ছে, কাশ্মীরের পরিস্থিতি বেশ শান্ত। মুসল্লিরা নিরাপত্তার সাথেই নির্বিঘ্নে নামায আদায় করেছে।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার পক্ষে ঈদ শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
পরবর্তি সংবাদনিজেকে উৎসর্গ করে জনগণের ভাগ্য গড়ার জন্য কাজ করছি : শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী