খালেদা জিয়ার  মুক্তির দাবিতে ঈদের দিনেও মিছিল করেছে বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈদের দিনেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

আজ সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়।

 

পূর্ববর্তি সংবাদশাইখুল হাদিস যাকারিয়া কান্দলভীর ছেলে মাওলানা তালহা কান্ধলাভীর ইনতিকাল
পরবর্তি সংবাদকাশ্মীরের প্রাচীন ঈদগাহে ঈদ জামাতের অনুমতি দেয়নি ভারতের প্রশাসন