১৫ আগস্টের পরই বিধিনিষেধ শিথিল হবে: কাশ্মীরের গভর্নর

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক জানিয়েছেন, ১৫ আগস্টের পর মানুষের চলাচলের ওপর আরোপ করা বিধিনিষেধগুলো শিথিল করা হবে।

তিনি ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। প্রশ্নটি ছিল, ঈদের পর এখন বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা আছে কি?

মালিক জানান, ফোন ও নেট নিয়েই যত দুশ্চিন্তা। কারণ এগুলো তরুণ ও তরুণীদেরকে বিপথগামী করার এবং রাস্তায় নামানোর ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শত্রুদেরকে এই উপকরণগুলো কাজে লাগানোর সুযোগ দিতে চাই না।

জম্মু ও কাশ্মীরের গভর্নর বলেন, এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা ধীরে ধীরে যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেবো।

পূর্ববর্তি সংবাদচামড়া সিন্ডিকেট বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন
পরবর্তি সংবাদচামড়া নিয়ে সিন্ডিকেট হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে: কাদের