ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি হচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার লালবাগসহ বিভিন্ন এলাকায় বুধবার (১৪ আগস্ট) ঈদের তৃতীয় দিনেও কোরবানির পশু জবাই হচ্ছে। কেউ গরু আবার কেউবা ছাগল কোরবানি দিচ্ছেন।

জানা গেছে, আজ যারা কোররবানি দিচ্ছেন তারা গত দু’দিন কোরবানি সম্পর্কিত পেশাগত কাজে ব্যস্ত ছিলেন। কাজের ঝামেলা শেষ করে আজ কোরবানি দিচ্ছেন।

ঈদের তৃতীয় দিন কেন গরু কোরবানি দিচ্ছেন-জানতে চাইলে একজন গণমাধ্যমকে বলেন, ‘গত দু’দিন চামড়া বেচাকেনার কাজে ব্যস্ত ছিলাম। বংশগতভাবে আমরা সবসময়ই তৃতীয় দিনে গরু কোরবানি দেই।’

পূর্ববর্তি সংবাদচামড়া নিয়ে সিন্ডিকেট হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে: কাদের
পরবর্তি সংবাদযমুনায় বিয়ের নৌকা ডুবে ২ জন নিহত, নিখোঁজ ৬