কাশ্মীর ইস্যুতে শুক্রবার নিরাপত্তা পরিষদে বৈঠক : ভারতের কূটনৈতিক ব্যর্থতা

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে ভারত কূটনৈতিক ব্যর্থতার শিকার হয়েছে। কাশ্মীরে ভারতের দখলদারিত্বের বিষয়টি ৫০ বছর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিল পর্যন্ত পৌঁছে গেছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো নিরাপত্তা পরিষদের আগামী এই বৈঠক নিয়ে লেখালেখি করছে। জং উর্দু অনলাইন জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিকৃত কাশ্মীরের বিরাজমান পরিস্থিতি নিয়ে শুক্রবার একটি বৈঠক ডেকেছে। বৈঠকটি আহবান করা হয়েছে পাকিস্তানের দাবির ভিত্তিতেই ।

কাশ্মীর ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক যেন না ডাকা হয়,  এজন্য ভারত সব রকম কূটনৈতিক চেষ্টা চালানোর পরও ব্যর্থ হয়েছে। ৫০ বছরের মধ্যে এটি প্রথম ঘটনা যে কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদ বৈঠক ডেকেছে।

জাতিসংঘে রাশিয়ান প্রতিনিধি সাংবাদিকদের বলেন, কাশ্মীরের ব্যাপারে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার কোনো বিরোধিতা আমার দেশ করবে না।

প্রসঙ্গত ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ৩৭০ ধারা বাতিল করার পর কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ চলছে। একই সঙ্গে প্রচুর সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে উপত্যকাটিতে এবং কারফিউ জারি করা হয়েছে। সেখানকার নাগরিকদের খাদ্য-পানীয়সহ নানান বিষয়ের ঘাটতির খবর পাওয়া যাচ্ছে। টেলিফোন, ইন্টারনেট এবং মোবাইল সার্ভিসসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে রাখা হয়েছে। কাশ্মীরে বসবাসকারীদের সঙ্গে বাইরের লোকদের যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়েছে।

পূর্ববর্তি সংবাদভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ নিহত ২, আহত ৫০
পরবর্তি সংবাদস্বাধীনতা দিবসে কাশ্মীরের অধিকার হরণের পক্ষে সাফাই গাইলেন মোদি