কাশ্মীরের জনগণ জুমার নামাজ থেকেও মাহরূম!

ইসলাম টাইমস ডেস্ক: দখলদার ভারত সরকারের চাপিয়ে দেওয়া কার্ফিউর কারণে আজ কাশ্মীরের বাসিন্দাদের জুমার পড়ার অনুমতি দেওয়া হয়নি। অবশেষে সাম্রাজ্যবাদী ভারত কাশ্মীরের জনগনের ধর্ম পালনের স্বাধীনতাটুকুও ছিনিয়ে নিল। আজ এ খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক পত্রিকা দৈনিক জং।

পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, ঈদের পর কাশ্মীরে এখন জুমার নামাজ আদায় করাও কঠিন হয়ে পড়েছে।

এক কাশ্মীরী নাগরিককে ভিডিও বার্তায় বলতে দেখা গেছে যে, আজ জুমার দিন। শাসকগোষ্ঠী আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্যে মসজিদেও যেতে দিচ্ছে না। নামাজও পড়তে দিচ্ছে না।

আরেক কাশ্মীরের নাগরিক বলেন, কার্ফিউর কারণে সবকিছু বন্ধ। আমরা সকলেই এখন গৃহবন্দী হয়ে আছি। সরকার যা করছে তা কিছুতেই ঠিক না।

প্রসঙ্গ: আজ প্রায় ১৩ দিন ধরে কড়া নিষেধাজ্ঞার ঘেরাটোপে রয়েছে কাশ্মীর। পুরো ভূখণ্ডই পরিণত হয়েছে বিশাল এক কারাগারে।

সূত্র: দৈনিক জং

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৪ সদস্য নিহত
পরবর্তি সংবাদপাটের পর এবার চামড়া শিল্পকে ধ্বংস করা হচ্ছে: ফখরুল ইসলাম আলমগীর