মিরপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সাত হাজার ঘর রয়েছে বস্তিটিতে। ভেতরে অনেক লোক আটকা পড়েছে বলেও জানান তারা।

এদিকে বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাও না থাকায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

পূর্ববর্তি সংবাদদাউদকান্দিতে গুণীজন ও মেধাবী সংবর্ধনা দিবে আসহাবুন নূর বাংলাদেশ
পরবর্তি সংবাদআগামীকাল থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট