দিল্লির বিখ্যাত হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, লাইফ সাপোর্টে সাবেক অর্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত এআইআইএমএস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই হাসপাতালে  লাইফ সাপোর্টে রয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশের প্রাথমিক ধারনা শর্ট সার্কিটের মাধ্যমেই আগুন লেগেছে ৷

দিল্লি পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে । অগ্নিনির্বাপন কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর হাসপাতালে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে রোগীদের ৷

পূর্ববর্তি সংবাদআপনার পারিবারিক বন্ধন যেভাবে সুদৃঢ় করবেন
পরবর্তি সংবাদচামড়া নিয়ে বিএনপিকে দুষলেন তথ্যমন্ত্রী