বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে আ.লীগ নেত্রীর অট্টহাসি, ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নম্বর সদস্য শাহানারা রহমান বক্তব্য প্রদানের জন্যে মাইক হাতে নেয়ার পরই তিনি হাসিতে ফেটে পড়েন। শোক-দিবসের অনুষ্ঠানে এমন হাস্যরসের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বুধবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় জনা তিরিশেক নেতা-কর্মীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সেখানে আরও ছিলেন মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, মুজাহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, মনসুর খান, কাজী কয়েস, সামছুল আবদিন, ডা. মাসুদুল হাসান, দেওয়ান মহিউদ্দীন, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, নুরল আমিন বাবু, ওয়ালি হোসেন, সাইফুল ইসলাম, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত বিশ্বাস, ইমদাদ চৌধুরী, জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন, শাহিন আজমল, আলামিন আকন্দ, জাহিদ হাসান, হুমায়ুন চৌধুরী ও নান্টু মিয়া। এ সভার বক্তারা শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে মোবাইল ইন্টারনেট আংশিক চালু
পরবর্তি সংবাদউত্তেজনার মধ্যেও কাশ্মীরসীমান্তে ফের গোলাগুলি , ১ ভারতীয় সেনা নিহত