নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আইটি কর্মকর্তা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ঢাকার অদূরে আশুলিয়ায় বংশাই নদীতে গোসল করতে নেমে এক আইটি কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে কনডা ব্রিজ এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ নাফিউল ইসলাম নয়ন (২৪) মিতালী গ্রুপের আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নয়নের বড় ভাই নাজমুল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নয়নকে উদ্ধারে রোববার সকাল থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার সন্ধান মেলেনি।

জানা গেছে, শনিবার দুপুরে নয়ন তার বন্ধুদের সঙ্গে কনডা ব্রিজ এলাকায় বংশাই নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নয়নসহ তিনজন হাঁটুপানিতে দাঁড়িয়ে গোসল করছিলেন। বাকিরা সাঁতার কাটছিলেন।

ঘণ্টাখানেক পর অনেকেই পানি থেকে উঠে এলেও তিনজন সাঁতার কাটছিলেন। এ সময় তারা স্রোতের মধ্যে পড়ে গেলে নয়ন তাদের উদ্ধার করতে এগিয়ে যায়।

কিন্তু সাঁতার না জানায় নয়ন পানিতে তলিতে যায়, অন্যরা ভেসে থাকে। পরে বন্ধুরা নৌকা দিয়ে ওই তিনজনকে উদ্ধার করতে পারলেও নয়নকে আর খুঁজে পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর নিয়ে জনৈক শিক্ষিকার আবেগঘন চিঠি
পরবর্তি সংবাদকুমিল্লায় বাস চাপায় চালকসহ সিএনজির ৭যাত্রী নিহত