বনানী এফআর টাওয়ারের জমির মালিককে এবার গ্রেফতার করেছে দুদক

ইসলাম টাইমস ডেস্ক: এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সোমবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুদকের সেগুনবাগিচা কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়।

অবৈধভাবে এফআর টাওয়ারের ১৬ থেকে ২৩ তলা নির্মাণের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করে দুদক। এই মামলায় রবিবার (১৮ আগস্ট) এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি তাসভীর উল ইসলামকে ও ৩০ জুলাই রাজউকের সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলমকে গ্রেফতার করেছিল দুদক।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এরপর ভবনটি নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এরই অংশ হিসেবে মামলা হয়। মামলা দু’টি তদন্তের পর বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করা হবে। এরপর শুরু হবে বিচার।

পূর্ববর্তি সংবাদমোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে আরব-আমিরাত!
পরবর্তি সংবাদভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রত্যাশার কিছু নেই: মির্জা ফখরুল