রাঙ্গামাটিতে সেনাবাহিনী টহলদলের ওপর গুলি ও বিস্ফোরক হামলা: আতঙ্ক ও উদ্বেগ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপরে সম্প্রতি যে হামলার ঘটনা ঘটনা ঘটেছে তাতে গুলি ও বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিবিসি বাংলা আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর-এর বিজ্ঞপ্তি উদ্ধৃত করে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিবিসি জানায়, রোববারের এই হামলার ব্যাপারে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে বলা হয়েছে রাঙ্গামাটি রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার মতো দুরে সকালে গুলির ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রবিবার সকাল ১০ টার দিকে পোয়াইতুখুম নামক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করে।

এতে ১৯ বছর বয়সী একজন সৈনিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত সেনা সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনা আরও জটিল আকার ধারণ করে যখন দ্বিতীয় দফায় বিকেলের দিকে আরেকটি হামলার ঘটনা ঘটে।

সেই হামলায় বিস্ফোরক ব্যাবহার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগির কবির।

বিবিসির মতে, অবশ্য স্থানীয় সাংবাদিকদের বলছেন একটি মাইন বিস্ফোরণে ক্যাপ্টেন পদাধিকারী একজন সেনা কর্মকর্তা আহত হয়েছেন।

সে সম্পর্কে জানতে চাইলে আলমগির কবির বলেন, “আমি মাইন বিশেষজ্ঞ নই। মাইন সম্পর্কে কিছু জানি না। তবে একটা বিস্ফোরণ হয়েছে এতটুক আমি বলতে পারি।”

কারা হামলা চালিয়েছে অথবা হঠাৎ করে সেনাবাহিনীর সদস্যদের ওপরে কেন এমন হামলা সে সম্পর্কে কোনো ধরনের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হামলার ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেই বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটি হামলার এই ঘটনাটিকে কেন্দ্র করে ঐএলাকায় এক ধরনের আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানাচ্ছে।

পর্যবেক্ষকরা এ জাতীয় ঘটনায় উদ্বিগ্ন বোধ করছেন। তারা মনে করছেন, এতে নতুন করে বিদেশি কোনো শক্তির ইন্ধনে পার্বত্য চট্টগ্রামে দেশ বিরোধী ষড়যন্ত্র রক্তঝরা রূপ ধারণ করে কি না-এ নিয়ে শঙ্কা তৈরি হয়।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: মমতা
পরবর্তি সংবাদচলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার: ওবায়দুল কাদের