
ইসলাম টাইমস ডেস্ক: প্রচণ্ড অর্থনৈতিক মন্দার কারণে চাকরি হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এ তালিকায় আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সব উপদেষ্টাও।
গতকাল সোমবার প্রেসিডেন্টের সব উপদেষ্টাকে অব্যাহতি দেয়া হয়। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।
যুক্তরাষ্ট্র সব ধরনের মানবিক সহায়তা বন্ধের পাশাপাশি প্রতি মাসে ইসরাইল অধিকৃত এলাকার দোকানপাট থেকে প্রতি মাসে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ট্যাক্স আদায় করছে ফিলিস্তিনিদের কাছ থেকে।
এতে প্রচণ্ড অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ফিলিস্তিনে। এ ছাড়া ২০১৮ সালে ইসরাইলের কারাগারে আটক স্বজনদের জন্য ফিলিস্তিনিদের ব্যয় হয় ১৩৮ মিলিয়ন ডলার।















