ইসলাম টাইমস ডেস্ক: আজ মঙ্গলবার শুরু হয়েছে মক্কা নগরীর হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত ‘ওকাজ মেলা’। প্রথা অনুযায়ী সৌদি বাদশাহ সালমানের উদ্বোধন করার কথা থাকলেও এবার তা উদ্বোধন করেছেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল।
ওকাজ মেলা যদিও প্রাক ইসলামি যুগে নৈতিকতা ও সামাজিক কুসংস্কারের চরম সীমায় পৌঁছে গিয়েছিল, তথাপিও সে সময় ওকাজ মেলায় বসত কবি-সাহিত্যিকদের আসর। সে সাহিত্য পরিষদে প্রকাশ পেতো অনেক প্রশংসনীয় চারিত্রিক গুণ।
সে সময় সাহিত্য পাঠ, কবিতা আবৃত্তি, বাগ্মিতা এবং কাব্যপ্রেম ছিল অনত্যম। মূলত এ কবিতা আবৃত্তি ও বাগ্মিতাকে কেন্দ্র করেই মক্কার অদূরে অবস্থিত ওকাজ নামক স্থানে এ মেলার সূচনা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে তা ছিল ওকাজ মেলা নামে পরিচিত হয়েছিল।
সে সময় ওকাজ মেলায় কবিতা ও সাহিত্যের যে আসর বসত, তার ওপর কবি ও সাহিত্যিকদের বিজয়ী ঘোষণা করে সে জন্য পুরস্কার বিতরণ করা হতো। বিজয়ীদের কবিতা ও সাহিত্যগুলো বর্তমান সময়ের দেয়ালিকার মতো পবিত্র কাবা ঘরে দেয়ালে ঝুলিয়ে রাখা হতো।
কালচারাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আল-খতিব বলেন, এবারের ওকাজ মেলা অতীতের মতো নয় বরং এবারের এ উৎসবের উপস্থিতি সংখ্যা নতুন রেকর্ড তৈরি করবে।
এবারের মেলায় বিভিন্ন শিল্পকলা প্রদর্শনের পাশাপাশি আরব বিশ্বের সংস্কৃতি ও সৌদি আরবের বৈশিষ্ট্যযুক্ত খাবারগুলিও সরবরাহ করা হবে। সূত্র: সৌদি আরব সংবাদমাধ্যম উকায
















