যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সিলভা শ্রীলঙ্কার নতুন সেনাপ্রধান

 

মানবাধিকার রেকর্ড নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও সোমবার তার হাতে দায়িত্ব তুলে দেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

চলতি বছরের জানুয়ারিতেই তাকে সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ পদ ‘চিফ অব স্টাফ’ করা হয়। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধানের দায়িত্ব দেয়ার আগে সিলভাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়।

২০০৯ সালের গৃহযুদ্ধকালে সেনাবাহিনীর একটি বিশেষ ডিভিশনের কমান্ডার ছিলেন সিলভা। বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের বিরুদ্ধে অভিযানকালে তিনি যুদ্ধাপরাধ করেছেন বলে জাতিসংঘের এক তদন্ত রিপোর্টে উঠে আসে।

শ্রীলঙ্কার সেনাবাহিনীর ওই তামিলবিরোধী অভিযানে ১০ হাজারের বেশি বিদ্রোহী নিহত হয়। সূত্র: এএফপি

পূর্ববর্তি সংবাদস্কুলে দুপুরের খাবার পাবে দরিদ্র অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তি সংবাদসংবাদিকদের বেতন কাঠামো নিয়ে গঠিত নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই