সৌদি আরবে শ্রমিকদের জন্য চালু হচ্ছে ‘তাৎক্ষণিক ভিসা’ ব্যবস্থা

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য তাৎক্ষণিক ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সোমবার নতুন এই ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

শ্রমিকদের নিয়োগ দিতে নতুন এই ভিসার জন্য রেজিস্টার করতে পারবেন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা। বেসরকারি সেক্টরের যেসব প্রতিষ্ঠান সৌদির জাতীয়করণ প্রকল্পের ক্ষেত্রে শীর্ষে আছে এবং মন্ত্রণালয়ের নিয়মনীতি পুরোপুরি মেনে চলছে তারাই সহজে এই ভিসা পাবে।

আগে বেসরকারি সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ভিসা পেতে সময় ব্যয় করতে হতো ৮ মাস। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এ সেবা এখন তাৎক্ষণিকভাবে দেয়া হবে।

মন্ত্রণালয়ের অধীনে কিওয়া পোর্টালের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। কিওয়া সার্ভিসের ওয়েব ঠিকানা-ww w.qiwa.sa

পূর্ববর্তি সংবাদতিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে বিদায় নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদবেগম জিয়ার মুক্তির জন্য অপেক্ষা করছে বাংলাদেশ: রিজভী