পাকবাহিনীর পাল্টা আক্রমণে ৬ ভারতীয় সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তের টাট্টাপানি এলাকার নিয়ন্ত্রণরেখায় পাকবাহিনীর পাল্টা আক্রমণে ৬ ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছন।

ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করলে এর জবাবে এ হামলা চালানো হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। খবর ডনের।

গতকাল মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান।

জেনারেল আসিফ গফুর তার টুইট বার্তায় জানান, ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করে। এতে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে। এ হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়।

পূর্ববর্তি সংবাদগ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আ. লীগের শ্রদ্ধা নিবেদন
পরবর্তি সংবাদকাশ্মীরকে শান্ত করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারলে আমি খুশি হব: ট্রাম্প