অনিয়মের অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতিকে বিচারকার্য থেকে সাময়িক অব্যাহতি

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় হাইকোর্টের তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার হাইকোর্ট প্রশাসনের কয়েকটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিন বিচারপতি হলেন— বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

এদিকে, হাইকোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও বৃহস্পতিবার এই তিন বিচারপতির কোনো নাম কার্যতালিকায় রাখা হয়নি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিন বিচারপতির সাময়িক অব্যাহতির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এখতিয়ার।

 

পূর্ববর্তি সংবাদ“বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বার্ষিক ৬ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে”
পরবর্তি সংবাদদুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ৩, আহত ৩১