টেকনাফে ইয়াবা পাচারকারী সন্দেহে বিজিবির গুলিতে ২ রোহিঙ্গা যুবক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: টেকনাফের হোয়াইক্যং উরুবুনিয়া কাটাখাল িএলাকায় ইয়াবা পাচারকারী সন্দেহে বিজিবির গুলিতে ২ রোহিঙ্গা যুবক নিহত।  নিহত দুজনই ইয়াবা চোরাকারবারি বলে দাবি করেছে বিজিবি।

আজ (২২ আগস্ট) ভোরে ঘটনাটা ঘটেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, আজ ভোর চারটার দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া গ্রামের পূর্বপাশে নাফ নদীর কাটাখাল দিয়ে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

সে সময় নাফ নদী পার হয়ে একটি নৌকা কাটাখালের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালায়। এ সময় তাদের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি শরীফুলের।

ওই কর্মকর্তার দাবি, একপর্যায়ে গুলি বিনিময় থেমে গেলে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির মরদেহ, ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা হলে দুজনই রোহিঙ্গা বলে জানা যায়।

 

 

পূর্ববর্তি সংবাদদেশের সব অনিয়মে আইন প্রয়োগকারী সংস্থা যুক্ত: টিআইবি পরিচালক
পরবর্তি সংবাদ‘গ্রেনেড হামলা ছিল গভীর নীল নকশার অংশ, যা নিয়ে রাজনীতি করছে আ.লীগ’