ছবি ভাইরাল, টেবিলে পা উঠিয়ে ফরাসি প্রেসিডেন্টের সাথে কথা বলছেন বরিস জনসন

ইসলাম টাইমস ডেস্ক: প্যারিসের এলিসি প্রাসাদে ব্রেক্সিট বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রনের সাথে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই বৈঠকের একটি ছবি ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে।

 

কিন্তু দুই দেশেরই লোকজন বলছেন যে, পা উঠিয়ে কথা বলার মাধ্যমে ম্যাঁক্রনকে তাচ্ছিল্য করেছেন বরিস জনসন।

ভিডিওতে দেখা গেছে, বরিস জনসন একটি কৌতুকের জবাব দিচ্ছিলেন। যে কারণে তিনি হালকা মেজাজে ছিলেন তখন।

এক ব্রিটিশ নাগরিক বলেন, আচার-আচরণে বরিস জনসন ভালো না। ভেবে দেখেন, যদি বিদেশি কোনো প্রধানমন্ত্রী বাকিংহাম প্রাসাদে এসে এমন আচরণ করতেন, তখন ব্রিটিশ ট্যাবলয়েডগুলো কতটা ক্ষোভ প্রকাশ করত।

অন্য আরেকজন বলেন, এটনে তারা পরিষ্কারভাবে কোনো ভালো ব্যবহার শিক্ষা দিচ্ছেন না। এক ফরাসি বলেন, আমি অবাক হই- ব্রিটিশ রানি এটি কীভাবে নেবেন।

ফ্রান্সের লি পারিসিয়ান পত্রিকার খবরে বলা হয়েছে- নাহ, ম্যাঁক্রনের সামনের টেবিলে পা রেখে বরিস জনসন ফ্রান্সকে তাচ্ছিল্য করেননি।

এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ফ্রান্সে গেলেন জনসন। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে বলেছেন, দুই নেতার আলোচনা ছিল গঠনমূলক ও পূরিপূর্ণ।

পূর্ববর্তি সংবাদভারতে মরেও বর্ণবাদের হাত থেকে মুক্তি মেলে না দলিতদের
পরবর্তি সংবাদইসরাইলের সন্ত্রাসী নীতির স্বীকারোক্তি নেতানিয়াহুর মুখে