১০০ বছর ধরে হারামে নামায আদায়কারী আরব বৃদ্ধের অমূল্য তিনটি নসিহত (ভিডিও)

ইসলাম টাইমস: একশত উনত্রিশ বছরের এই আরব বৃদ্ধ। একশত বছর যাবত হারাম শরিফে নামায আদায় করছেন। ষাট বছর হল, এক ওয়াক্ত নামাযও হারামের বাইরে আদায় করেননি।

সম্প্রতি হারাম শরিফে কোনো ওয়াক্তের নামায আদায় করতে গেলে কয়েকজন আরব যুবক তার সাথে সাক্ষাত করেন। তার কোনো খেদমতের প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিনি তাদের জন্য দোয়া করে বলেন, না, আমার খেদমতের প্রয়োজন নেই। এরপর তারা এই বুযুর্গ বৃদ্ধের কাছে কাছে কিছু নসিহত তলব করেন।

টানা ষাট বছর যাবত হারামে নামায আদায়কারী এই বৃদ্ধ বলেন, আমি আপনাদেরকে তিনটি বিষয়ে নসিহত করব।

* আমি নিজেকে এবং আপনাদেরকে নসিহত করছি,  প্রকাশ্য গোপন যেখানেই থাকবেন আল্লাহর ভয় সবসময় অন্তরে হাযির রাখবেন।

* আমি নিজেকে এবং আপনাদেরকে নসিহত করছি, আল্লাহর তাআলার সন্তুষ্টি ও পিতা-মাতার সন্তুষ্টির প্রতি সবসময় যত্নবান থাকবেন। তাকওয়ার সাথে পিতা-মাতার সন্তুষ্টি নিয়ে চলতে পারলে সবসময় কল্যাণ পাওয়া যাবে।

* আমি নিজেকে এবং আপনাদেরকে নসিহত করছি, নামায সময় মতো আদায় করবেন। তাকওয়ার সাথে সময় মতো নামায আদায় করলে সবসময় কল্যাণ পাওয়া যাবে।

معمر سعودي يقول بأن عمره تجاوز الـ ١٢٩ سنة ولم تفته صلاة واحدة في الحرم المكي منذ ١

معمر سعودي يقول بأن عمره تجاوز الـ ١٢٩ سنة ولم تفته صلاة واحدة في الحرم المكي منذ ١٠٠ عام. يقدم ٣ نصائح على أنها خلاصة تجربة حياته. شاهدوا..

Posted by ‎خديجة بن قنة‎ on Thursday, August 22, 2019

ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকের একটি আরব আইডি থেকে নেওয়া।

পূর্ববর্তি সংবাদজাকির নায়েককে এখনই ভারতে পাঠাবে না মালয়েশিয়া
পরবর্তি সংবাদকাশ্মিরে আবার কারফিউ