ইসরায়েলি বাহিনীর হামলায় ৭০ ফিলিস্তিনি আহত

ইসলাম টাইমস ডেস্ক: গাজা উপত্যকায় সাপ্তাহিক বিক্ষোভে হামলা চালিয়ে ৭০ জন ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুক্রবার (২৩ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ‘আনাদলু এজেন্সি’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে হামলার ধরণ সম্পর্কে কিছু জানানো না হলেও বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় বিভিন্ন ভাবে ৭০ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন যাদের মধ্যে ৪০ জন গুলিবিদ্ধ হয়েছে।

অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভ অর্থাৎ ‘গ্রেট মার্চে’ প্রায় কয়েকশ ফিলিস্তিনি অংশগ্রহন করেছিল। পতাকা হাতে নিয়ে আল-আকসা মসজিদের জন্য স্লোগান দিলে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।

আল-আকসা মসজিদে অগ্নিকাণ্ড ঘটানোর ৫০ তম বার্ষিকীর স্মরনে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছিল গ্রেট মার্চ অব রিটার্ন অ্যান্ড ব্রেকিংয়ের ন্যাশনাল হাই কমিশন। জেরুজালেমে ইসরায়েলি কর্তৃপক্ষ দ্বারা আকসা মসজিদ এবং অব্যাহত দমনমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে এই বিক্ষোভ করা হয়।

গত বছরের মার্চ মাসে গাজায় সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এবং আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে ঢুকতে দেয়া হয়নি রাহুল গান্ধীসহ অন্য নেতাদেরকে
পরবর্তি সংবাদইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হলো রাশিয়ায়