টেকনাফে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৬

ইসলাম টাইমস ডেস্ক: টেকনাফ-কক্সবাজার সড়কে একটি মিনি বাস খাদে পড়ে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৪ অগাস্ট ) সকালে টেকনাফ কক্সবাজার সড়কের মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার টার সময় এম ইয়াছিন নামের একটি যাত্রীবাহী মিনিবাস টেকনাফ থেকে কক্সবাজারগামী মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে উত্তর পাশে পৌঁছলে বিপরীত থেকে আসা মাহিন্দ্রা সাথে ক্রসিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ১শিশুসহ ৬ জন আহত হয়।

স্থানীয়রা ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়।

পূর্ববর্তি সংবাদসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদতারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে: কাদের