ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী পালিত

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের ‘ভগবান’ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা পূজা অর্চনার মধ্য দিয়ে দিবসটি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষক তপন কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগসহ এ সময় উপস্থিত ছিলেন আরও অনেকে। পূজা অর্চনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আগামী রবিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তি সংবাদফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ২০
পরবর্তি সংবাদঢাবির উর্দু এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত