বিজেপির সাবেক মন্ত্রী অরুণ জেটলির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি প্রস্থান করেছেন।  শনিবার দুপুর ১২টা  ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৬৬ বছর বয়স হয়েছিল অরুণ জেটলির।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। ডায়াবিটিসের সমস্যায় ভুগছিলেন। অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। শারীরিক অসুস্থতার জেরে মে মাসেও এক বার এমসে ভর্তি হন জেটলি। সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে।

১৯৭৭ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন অরুণ জেটলি। দীর্ঘদিন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতেই  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) নেতা নির্বাচিত হন তিনি। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময়  দীর্ঘ ১৯ মাস জেলবন্দি ছিলেন। সেইসময়ই জয়প্রকাশ নারায়ণের সংস্পর্শে আসেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর জন সঙ্ঘে যোগদান করেন। বিজেপিতে যোগ দেন ১৯৯১ সালে।

 

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন অরুণ জেটলি। ১৯৯৯ সালে অটলবিহারী সরকারের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পরে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও গিয়েছেন। তবে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, তাঁর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন অরুণ জেটলি।  প্রথম দফায় মোদী সরকারের অর্থ এবং প্রতিরক্ষা, দুই বিভাগই সামলান তিনি।

পূর্ববর্তি সংবাদনরেন্দ্র মোদি এ যুগের হিটলার: আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদআবারো বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত