ইসলাম টাইমস ডেস্ক: দালালদের মুখরোচক কথায় প্ররোচিত না হয়ে সতর্কতার সাথে বিদেশ যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু দালাল শ্রেণির লোক সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মানুষকে দেশের বাইরে পাঠায়। মানুষ যাতে ওদের মুখরোচক কথার ধোঁকাবাজিতে না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এভাবে কোথায়ও গিয়ে কেউ যেন অকালে হারিয়ে না যায়।
















