লেবানন ও সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন, হামাসের নিন্দা ও প্রতিবাদ

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস লেবানন ও সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন ও আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ (রোববার) ভোরে দক্ষিণ বৈরুতে ড্রোন পাঠিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। এরপর ড্রোন দু’টিকে ভূপাতিত করা হয়।  হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননে ড্রোন পাঠিয়ে যে আগ্রাসী তৎপরতা চালিয়েছে তা উসকাননিমূলক পদক্ষেপ।

ফিলিস্তিনের হামাস ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় লেবানন এবং প্রতিরোধ ফ্রন্টের পাশে থাকবে বলেও ঘোষণা করেছে।এছাড়া, সিরিয়ায় ইসরাইলি হামলারও নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, নিজের ভূখণ্ড এবং জাতিকে রক্ষার অধিকার লেবাননের রয়েছে।

আজ সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কের দক্ষিণে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে সিরিয়ার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদচন্দনাইশে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৪
পরবর্তি সংবাদপর্দা ছাড়ব না, এটা প্রতিরোধের অংশ: মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর