ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের মজলুম মুসলমানদের জন্যে ইমামদের প্রতি কুনুতে নাযেলা পড়ার আহ্বান জানালেন বিশ্ব বরেণ্য আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আজ এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।
টুইট বার্তায় আল্লামা তাকি উসমানি বলেন, “আল্লাহ তাআলার দিকে রুজু করা এবং ইস্তেগফার করা মুমিনদের জন্যে অনেক বড় হাতিয়ার। এ হাতিয়ার সকল মুসলমানদের আয়ত্তে রয়েছে। কাশ্মীরের জন্যে প্রত্যেক মুসলমানের উচিত বেশী বেশী দুআ ইস্তিগফার করা।
“মসজিদের ইমামদের উচিত, ফজরের নামাজে অত্যন্ত গুরুত্বের সাথে কুনুতে নাযেলা পড়া। শুধু কাশ্মীরই নয়, সকল মজলুম মুসলমানদের জন্যে অত্যন্ত কাকুতি-মিনতি সহকারে আমাদের দোয়া করা উচিত।
اللہ تعالی سے رجوع اور استغفار بھی مومن کا بڑا ہتھیار ہے جو تمام مسلمانوں کے اختیار میں ہے کشمیر کے لئے ہر مسلمان دعاء اور استغفار کی رٹ لگائے اور ائمہ مساجد فجر کی نماز میں قنوت ناز لہ کا اہتمام فرمائیں اور نہ صرف کشمیر بلکہ تمام مظلوم مسلمانوں کے لئے تضرع کے ساتھ دعا کریں
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) August 25, 2019
















