ইসলাম টাইমস ডেস্ক: পৃথিবীর জান্নাত হিসেবে পরিচিত কাশ্মীরে জ্বলছে অশান্তির আগুন। কাশ্মীরের মুসলমানরা কার্যত বন্দী জীবন কাটাচ্ছেন। গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতৃত্বাধীন সরকার কাশ্মীরের স্বাধীনতার কফিনে শেষ পেরেক মারেন। ভারতের সংবিধানের ৩৭০ ধারা ছিল কাশ্মীরিদের স্বাধীনতার শেষ দলিল।
এ ঘটনার তীব্র বিরোধিতা করেছেন ভারতের বিরোধী দলগুলো। ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মির ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়ার কারণেই তার বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।
এছাড়াও সারা বিশ্বে মুসলমানরা কাশ্মীরিদের ওপর জুলুম-নির্যাতনের কঠোর প্রতিবাদ করে যাচ্ছেন।
এঅবস্থায় সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’ দেয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে কাশ্মীর সংকটের মূল নায়ক ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস’ দ্বারা সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন বাহারাইন। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এই সম্মানে সম্মানিত করেন বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনকে পাশে চেয়েছিল পাকিস্তান। কিন্তু অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন দেশগুলোর বৈঠকে ভারতকে সমর্থন জানায় সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইন।
















