ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা কবলিত ভাই-বোনদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করেছে তালীমুদ্দীন ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান।
গতকাল রবিবার (২৫ আগস্ট) ওয়াবদা বাজার সংলগ্ন নদীর তীরবর্তী “দিল মোহাম্মদ হাজী নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায়” প্রায় ৫৫০ জনকে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
ফ্রী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ ক্যাম্পে তালিমুদ্দিন ফাউন্ডেশন এর পরিচালক আবদুস সবুর খান সুমন, আব্দুস শুকুর, শরীফ হোসাইন, ডা. আবুল হোসেন এবং সাবীলুর রাশাদ ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ ফিরদাউস হাসান, ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট এর শিক্ষক মাওলানা আব্দুল বাসির সহ স্থানীয় আরো অনেকেই উপস্থিত ছিলেন।
স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার হাসান উল্লাহ সাহেবে বলেন, “বন্যার পরবর্তী অবস্থায় অত্র এলাকার চর্ম রোগের চিকিৎসা খুবই প্রয়োজন এবং আরো এরকম মেডিকেল ক্যাম্প করতে পারলে এলাকার মানুষের খুবই উপকার হবে বলে তিনি মনে করেন। কেননা বন্যার অবস্থার উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু পানিবাহী রোগের দ্বারা স্থানীয় অনেক দরিদ্র পরিবার রোগাক্রান্ত হচ্ছে।”
এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, এখানে বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব বেশ ভাল পরিমানেই বিদ্যমান রয়েছে। অভিযোগ রয়েছে, এ সুযোগে খৃষ্টান মিশনারীরা সেবার নামে সাধারণ মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাই স্থানীয় দ্বীনদার শ্রেণীর আহ্বান, যেন বিভিন্ন জায়গা থেকে দাওয়াতি সেবামূলক কাফেলা সেখানে গিয়ে কাজ করে।
















