ইসলাম টাইমস ডেস্ক: লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’র শামিল বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় লেবানন যেকোনো মূল্যে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
প্রেসিডেন্ট আউন সোমবার জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়ক ইয়ান কুবিশের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। লেবাননের প্রেসিডেন্ট বলেন, “যা হয়েছে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য, এখন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নিতে পারি।”
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকায় দুটি ইসরাইলি ড্রোন বিধ্বস্ত হওয়ার পরদিন প্রেসিডেন্ট মিশেল আউন এ মন্তব্য করলেন।
সূত্র: পার্সটুডে
















