রেনুর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্টের রুল

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করেন। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়। রেনুর বোন নাজমুন নাহার নাজমা ও ভাতিজা সৈয়দ নাছির উদ্দিন এ রিট দায়ের করেন।

পূর্ববর্তি সংবাদতিন মাসের মধ্যে ভোক্তা অধিকারের হটলাইন চালুর নির্দেশ
পরবর্তি সংবাদহিন্দু-মুসলিম সংঘর্ষ, ভারতের রাজস্থানে ১৪৪ ধারা জারি