ইসলাম টাইমস ডেস্ক: আজ বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম- এর আয়োজনে ‘লেখালেখির বুনিয়াদি কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ৩ টা থেকে বাইতুল মুমিন মাদরাসায় (মুন্সি মার্কেট, দক্ষিণ আজমপুর, উত্তরা, ঢাকা) এ কর্মশালা অনুষ্ঠিত হবে। চলবে রাত ৯ টা পর্যন্ত।
কর্মশালায় প্রধান আলোচক থাকছেন ইসলাম টাইমসের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। এছাড়াও ফোরাম নেতৃবৃন্দসহ খ্যাতিমান লেখকরা আলোচনা করবেন।
















