নতুন সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনের এ নিয়োগের কথা জানানো হয়।

 

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

তিনি ডিএমপির বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনে ইউরোপ-আমেরিকার অন্তত ৭ হাজার ইহুদি যুদ্ধ করছে
পরবর্তি সংবাদসাভারে বাসের ধাক্কায় নিহত ২