সফলভাবেই ব্যালেস্টিক মিসাইল ‘গাজনাভি’ উৎক্ষেপণ করল পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: সফলভাবেই একটি ‘সারফেস টু সারফেস ব্যালেস্টিক মিসাইল’ উৎক্ষেপণ করেছে পাকিস্তান। গতকাল রাতে গাজনাভি নামে এ ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘গাজনাভি’ উৎক্ষেপণ করা হয়েছে বলে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাব্লিক রিলেশন (আইএসপিআর) এর ডিরেক্টর মাজ জেন আসিফ গাফুর এক সংবাদ বিবৃতিতে জানিয়েছেন। খবর পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জঙ-এর।

ডিরেক্টর মাজ জেন আসিফ গাফুর এক টুইটে বলেন, এই ব্যালিস্টিক মিসাইল ২৯০ কিলোমিটার পর্যন্ত নানা ধরনের মরণাস্ত্র বহনে সক্ষম।

তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার জন্য সেনা দলটির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী।

এর আগে গত মে মাসে ‘সারফেস টু সারফেস ব্যালেস্টিক মিসাইল শাহেন -২ ‘ এবং জানুয়ারি মাসে সামরিক স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে পাকিস্তান কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘নসর’ সফলভাবে উৎক্ষেপণ করেছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীর বার্তা বিভাগের তথ্য মতে, এই ক্ষেপণাস্ত্রটি নিশ্চিতভাবে অনুপ্রবেশেকৃত বা আশেপাশের কোনো বিএমডি (ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা) সিস্টেম বা অন্য যে কোনো সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে ‘কার্যকর ভূমিকা’র আশ্বাস চীনের রাষ্ট্রদূতের
পরবর্তি সংবাদশর্তসাপেক্ষে র‌্যালির মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি