বিজেপি নেতা চিন্মায়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে নিখোঁজ হওয়া ২৩ বছর বয়সী এক যুবতীকে ছয় দিন পরে রাজস্থান থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা স্বামী চিন্মায়ানন্দের বিরুদ্ধে অপহরণের অভিযোগসহ  যৌন নির্যাতনের অভিযোগও দায়ের করেছে ওই অপহৃতের পিতা। ‘এনডিটিভি’

গত শনিবার ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করার পরে আইন বিভাগের এই শিক্ষার্থী নিখোঁজ হন এবং তিনি অভিযোগ করেন, সন্ত সমাজের এক বড় নেতা আরও অনেক মেয়ের জীবন ধ্বংস করেছেন এবং আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়াও ওই ভিডিওতে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও সাহায্য করার জন্য অনুরোধ করেন। এই যুবতীর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শনিবার প্রকাশিত ওই ভিডিওর উপর ভিত্তি করে, নিখোঁজের তিন দিন পর যুবতীর বাবা মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্মায়ানন্দের বিরুদ্ধে মামলা করেন। যে কলেজে ওই শিক্ষার্থী পড়াশোনা করেন সেই কলেজেরই পরিচালনা বিভাগের প্রধান এই বিজেপি নেতা।

আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করে জানান যে, এই ঘটনাটি আরও একটি ‘উন্নাও মামলায়’ রূপান্তরিত হতে পারে।

তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতেই সম্মত হন নি চিন্মায়ানন্দ। তার আইনজীবী বলেন যে, অভিযোগগুলি মিথ্যা এবং রাজনীতিবিদকে হেনস্থা করার জন্যই এই অভিযোগ দায়ের হচ্ছে।

পূর্ববর্তি সংবাদএক সপ্তাহের মাথায় আবারও ইতালির প্রধানমন্ত্রী হলেন কোন্তে
পরবর্তি সংবাদপদত্যাগ করলেন ট্রাম্পের ব্যক্তিগত সহকারী