রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রীর

 

আজ শুক্রবার বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়। এই সমস্যা সারাবিশ্বের। তাই এই সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যে সংস্থাটি রোহিঙ্গাদের সরবরাহের জন্য দেশীয় অস্ত্র তৈরি করেছে তাদেরকেও ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিবুল্লাহ যদি অন্যায় করেন, তবে তাকেও শাস্তির আওতায় আনা হবে। এজন্য বিচার বিশ্লেষণ চলছে। এছাড়া রোহিঙ্গাদের মধ্য থেকে নেতৃত্ব বেরিয়ে আসায় তাদের সাথে আলোচনায় সুবিধা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সেলিনা মোমেনের সভাপতিত্বে ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জেবুন্নেছা হক, আছমা কামরান, নাজনীন হোসেন, এ জেড রওশন জেবীন রুবা, হেলেন আহমদ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদআগ্রাসী হামলার ব্যাপারে ইসরাইলকে হামাসের হুশিঁয়ারি
পরবর্তি সংবাদবাহরাইনে ৩ দিন ধরে নিখোঁজ বাংলাদেশী