এনআরসি থেকে বাদ সানাউল্লাহ নামের মুসলিম সেনা কর্মকর্তা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় আসাম রাজ্য নাগরিক নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। দেড় বছর আগে খসড়া প্রকাশের পর শনিবার সকাল ১০টায় এই চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তিন কোটি ৩০ লাখ আবেদেনকারীর মধ্যে তিন কোটি ১১ লাখ লোককে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজেই ১৯ লাখ লোক রাষ্ট্রহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার প্রকাশিত চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান হয়নি ভারতীয় সেনাবাহিনীর মোহাম্মদ সানাউল্লাহ নামের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার। খবর হিন্দুস্তান টাইমসের

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, এনআরসির চূড়ান্ত তালিকায় এই মুসলিম সেনা কর্মকর্তার তিন সন্তান, দুই মেয়ে ও এক ছেলের নাম নেই। কিন্তু স্ত্রীর নাম রয়েছে সেখানে।

মোহাম্মদ সানাউল্লাহ ভারতীয় সেনাবাহিনীতে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) পদধারী ছিলেন। তিনি কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। রাষ্ট্রপতি পদকও রয়েছে তার।

এমন সাবেক সেনা কর্মকর্তার ঠাঁই হয়নি আসামের নাগরিক সনদে।

পূর্ববর্তি সংবাদভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ২০
পরবর্তি সংবাদময়মনসিংহের নান্দাইলে ৯ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র