মুহাররমের চাঁদ দেখা গেছে, শুরু হলো ১৪৪১ হিজরি বর্ষ

ইসলাম টাইমস ডেস্ক: মুহাররমের চাঁদ দেখা যাওয়ার দ্বারা শুরু হলো ১৪৪১ হিজরি নববর্ষ। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখা যাওয়ার খবর জানানো হয়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানান, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১০ই সেপ্টেম্বর আশুরা পালিত হবে।

সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহির আহমদ, ওয়াকফ প্রশাসক  মো. শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহ মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

পূর্ববর্তি সংবাদসরকারই রাজনৈতিক স্বার্থে রোহিঙ্গাদেরকে ইন্ধন যোগাচ্ছে : গয়েশ্বর
পরবর্তি সংবাদআসামে এনআরসি: গৌহাটির গৃহবধু জমিরনদের ভবিষ্যত কী