ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের দুইজন কনস্টেবল আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া নয়টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘আমরা শুনেছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে।

এ ঘটনায় একজন কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

পূর্ববর্তি সংবাদডয়েচে ভেলের প্রতিবেদন: এনআরসি নিয়ে সরকারের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো উচিত
পরবর্তি সংবাদটেক্সাসে আবারও বন্দুকধারীর গুলি, নিহত ৫, আহত ২১