ময়মনসিংহের নান্দাইলে ৯ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে মোঃ সাজারুল ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্রকে গত ২২ আগস্ট থেকে (৯ দিন ধরে) খুঁজে পাচ্ছে না তার পরিবার। সন্তানের সন্ধান চেয়ে নিখোঁজ ছাত্রের বাবা সাইফুল ইসলাম শুক্রবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানা যায়, সাজারুল ইসলাম (১৩) নান্দাইল উপজেলার ডাংরি এলাকায় অবস্থিত সালমান ফার্সি (রা.) কাশফুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। ওই ছাত্রের বাড়ি ঈশ্বরগঞ্জের হারুয়া গ্রামে। গত ২২ আগস্ট নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ডাংরি গ্রামের জনৈক ব্যক্তির জাগির বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্র নিখোঁজ হয়।

কেউ তার সন্ধান পেলে ০১৭২৮১৯৯০৮৫ এই নম্বরে যোগাযোগ করতে ছাত্রটির পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদএনআরসি থেকে বাদ সানাউল্লাহ নামের মুসলিম সেনা কর্মকর্তা
পরবর্তি সংবাদরোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১টি এনজিও প্রত্যাহার: পররাষ্ট্রমন্ত্রী